The post জাগ্রত বরিশাল সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে বিসিসি প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post জাগ্রত বরিশাল সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে বিসিসি প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং একটি সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে বরিশাল নগরীর বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং নগরীর বিভিন্ন স্থানে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং জাগ্রত বরিশাল সমাজকল্যাণ সংস্থার পরিচালক বেলাল আহমেদ শান্ত, সাধারণ সম্পাদক রানা আলী খান নেওয়ারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিই করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, নির্মল ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো এবং নগরজীবনে স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতেও বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাগ্রত বরিশাল সমাজকল্যাণ সংস্থা মনে করে, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বরিশালকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করা সম্ভব। সেই লক্ষ্যেই পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটি ভবিষ্যতেও সক্রিয়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে।
বরিশালের পরিবেশ রক্ষা ও সবুজায়নে এমন ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি জাগ্রত বরিশাল সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
সবুজে সাজুক বরিশাল, নির্মল হোক আগামীর পরিবেশ।
The post জাগ্রত বরিশাল সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে বিসিসি প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post জাগ্রত বরিশাল সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে বিসিসি প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>The post সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
The post সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>The post বানারীপাড়ায় ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post বানারীপাড়ায় ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>পরিবারের সদস্যদের ভাষ্য, বুধবার দুপুরেও রুকাইয়া ছিল স্বাভাবিক ও হাসিখুশি। জোহরের নামাজ পড়তে যাওয়ার আগে বাবা কামরুল মেয়েকে বাড়িতে সুস্থ অবস্থায় দেখে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে মেয়ের মৃত্যুর খবর শুনে তিনি হতবাক হয়ে পড়েন।
রুকাইয়ার মামা হাবিবুল্লাহ জানান, দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে পাশের একটি পরিত্যক্ত ঘরের রান্নাঘরে রুকাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে নিচে নামিয়ে আনা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।
মাত্র ৯ বছরের একটি শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি সৃষ্টি হয়েছে রহস্য। কীভাবে শিশুটির মৃত্যু হলো? ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
বানারীপাড়া থানার উপপরিদর্শক আতিয়ার রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
বানারীপাড়া থানার পরিদর্শক (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
The post বানারীপাড়ায় ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post বানারীপাড়ায় ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>The post বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: গণপূর্ত প্রতিমন্ত্রী first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: গণপূর্ত প্রতিমন্ত্রী appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।
সোহেল মঞ্জুর বলেন, “বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতেই এ সভা করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, আগের তুলনায় পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালনে আগের চেয়ে আরও সক্রিয়।”
এ সময় বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, আগামী বছরের এপ্রিলের মধ্যে বরিশালের ক্যানসার হাসপাতাল চালুর লক্ষ্য রয়েছে। আর ডিসেম্বরের মধ্যে নবথিয়েটারের নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নিতে নিয়মিত তদারকি করা হচ্ছে। এরই মধ্যে তিনি পাঁচটি প্রকল্প পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন।
প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, “প্রতিটি কাজের গুণগত মান ঠিক রাখতে আমরা সজাগ রয়েছি।”
সভায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন সোহেল মঞ্জুর। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নকাজের মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগর ও জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা-জবাবদিহি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
The post বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: গণপূর্ত প্রতিমন্ত্রী first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: গণপূর্ত প্রতিমন্ত্রী appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>The post পিরোজপুরে ৪০ বছর পর দখলমুক্ত হলো সওজের জমি first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post পিরোজপুরে ৪০ বছর পর দখলমুক্ত হলো সওজের জমি appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>পিরোজপুরের কাউখালীতে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে সড়কের ওপর থাকা টিনশেড ভবনসহ পাঁচটি অবৈধ দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বুধবার (১৬ সেপ্টেম্বর) কাউখালী কচুয়াকাটি বেইলি ব্রিজের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রুবাইয়াত ফেরদৌস ও পিরোজপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আল আমিনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান দেখতে সকাল থেকেই সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।
সওজ সূত্রে জানা গেছে, জেলার কাউখালী কচুয়াকাটি এলাকায় একটি আধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে সওজের জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা থাকায় সেতুটির নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছিল।
এ বিষয়ে সওজের পক্ষ থেকে গত ১৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করায় আদালতের নির্দেশনা ও জনস্বার্থে বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রুবাইয়াত ফেরদৌস বলেন, জনস্বার্থে এবং আদালতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দা সায়েম উদ্দিন বলেন, দীর্ঘদিনের পুরোনো স্থাপনাটি অপসারণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন সেতুটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে যাবে। পাশাপাশি এলাকার যানজটও কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
সওজের জমি অবৈধ দখলমুক্ত হওয়ায় নির্ধারিত সেতু নির্মাণকাজে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
The post পিরোজপুরে ৪০ বছর পর দখলমুক্ত হলো সওজের জমি first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post পিরোজপুরে ৪০ বছর পর দখলমুক্ত হলো সওজের জমি appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>The post ইউটিউবের ভিডিও দেখে শুরু, পেঁপে চাষে কামালের সাফল্য first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post ইউটিউবের ভিডিও দেখে শুরু, পেঁপে চাষে কামালের সাফল্য appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের রসুলপুর গ্রামের কৃষক কামাল হোসেন প্রায় দুই বছর আগে ইউটিউব দেখে পেঁপে চাষে আগ্রহী হন। সে সময় কোনো বড় বিনিয়োগ নয়, বাড়ির আঙিনায় মাত্র ৩০টি গাছ দিয়ে শুরু করেছিলেন। ফলন ভালো হওয়ায় ধীরে ধীরে বাড়াতে থাকেন বাগানের পরিধি। বর্তমানে তার বাগানে রয়েছে ১৫০টিরও বেশি পেঁপে গাছ।
যে মাটিতে অনেক কৃষক নতুন ফসল ফলানোর সাহস পান না, সেই মাটিতেই সবুজ পাতার আড়ালে ঝুলছে সারি সারি পেঁপে। গাছের ডালে ডালে কাঁচা-পাকা পেঁপে। শখ থেকে শুরু করা এই পেঁপে চাষ এখন ৬০ বছর বয়সি কৃষক মো. কামাল হোসেনের পরিবারের অন্যতম আয়ের উৎস। এ পথে কুয়াকাটাগামী পর্যটকদের অনেকেই গাড়ি থামিয়ে কিনছেন টাটকা পেঁপে।
কামাল হোসেনের ভাষ্য, শুরুতে পেঁপে চাষকে তিনি ব্যবসা হিসেবে দেখেননি। ইউটিউবে পেঁপে চাষের ভিডিও দেখে মনে হয়, বাড়ির পড়ে থাকা জায়গায় কয়েকটি গাছ লাগিয়ে চেষ্টা করে দেখা যাক। সেই চিন্তা থেকেই চারা রোপণ। প্রথমে ৩০টা গাছ লাগিয়েছিলাম শখের বশে। তখন ভাবিনি এই গাছ থেকেই একদিন সংসারের এত বড় একটা আয় হবে। গাছগুলো ভালো হওয়া শুরু করলে বুঝলাম, আমাদের এলাকার মাটিতেও পেঁপে ভালো হতে পারে। এরপর আস্তে আস্তে গাছ বাড়াইছি।
কামাল আরও বলেন, এখন বাগানে ১৫০টির বেশি গাছ আছে। প্রায় প্রতিদিনই পেঁপে বিক্রি হয়। কোনো দিন দুই হাজার, কোনো দিন তিন হাজার টাকারও বেশি বিক্রি হয়। মাসে গড়ে ৪০ থেকে ৪৫ হাজার টাকা আয় হয়। আগে সংসারের খরচ চালাতে অন্য আয়ের ওপর নির্ভর করতে হতো। এখন পেঁপে বিক্রির টাকা দিয়ে সংসারের অনেক খরচ চলে যায়। তার ভাষায়, শখের কাজটা যে এতটা কাজে লাগবে, আগে বুঝিনি। এখন মনে হয়, জায়গা থাকলে আরও বড় করে পেঁপে চাষ করতাম।
কামালের পেঁপে বিক্রির সবচেয়ে বড় সুবিধা হল- তাকে উৎপাদিত পেঁপে নিয়ে দূরের বাজারে ছুটতে হয় না। কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরাই তার বাগানের সামনে গাড়ি থামিয়ে পেঁপে কিনে নেন। রসুলপুর থেকে রাখাইন পল্লী মিশ্রীপাড়ার দিকে যাওয়ার সড়কের পাশে বাগান হওয়ায় পর্যটকদের চোখে পড়ে সহজেই। পাকা পেঁপে দেখলেই অনেকে গাড়ি থামান। কেউ পরিবারের জন্য, কেউ আবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পেঁপে কিনে নেন। এতে একদিকে যেমন কৃষকের পরিবহন খরচ কমছে, অন্যদিকে পর্যটকরাও পাচ্ছেন স্থানীয়ভাবে উৎপাদিত টাটকা ফল।
কৃষক কামাল হোসেনের ছেলে বলেন, বাবা যখন প্রথম পেঁপে গাছ লাগান, তখন আমরা এটাকে বড় কিছু মনে করিনি। তিনি ইউটিউব দেখে শিখে নিজের মতো করে চেষ্টা শুরু করেন। পরে যখন গাছে ফল আসতে শুরু করল এবং নিয়মিত বিক্রি হতে লাগল, তখন আমরাও উৎসাহ পাই। এখন বাগানের কাজে পরিবারের সবাই কোনো না কোনোভাবে সহযোগিতা করি। পেঁপে পাড়া, পরিচর্যা করা, বিক্রির সময় ক্রেতাদের দেওয়া সব কাজেই আমরা থাকি। সবচেয়ে ভালো লাগে, বাবার শখের কাজটা এখন পরিবারের জন্য আয়ের একটা বড় উৎস হয়েছে। আমাদের এলাকায় অনেকেই ভাবেন লবণাক্ততার কারণে সব ধরনের ফসল করা সম্ভব নয়। কিন্তু বাবার বাগান দেখে এখন অনেকেই জানতে চান কীভাবে চাষ করছেন, কী ধরনের চারা লাগিয়েছেন, কত খরচ হয়েছে। আমরা চাই আরও মানুষ এভাবে চাষে আগ্রহী হোক।
প্রতিবেশী মো. মহিবুল্লাহ বলেন, কামালের বাগান হওয়ার আগে এভাবে বাড়ির আঙিনায় পেঁপে চাষ করে আয় করার বিষয়টি আমরা দেখিনি। প্রথমে কয়েকটা গাছ ছিল। এখন দেখি পুরো জায়গায় পেঁপে গাছ আর ফল। সবচেয়ে ভালো বিষয় তার বাগানের সামনে বসেই পেঁপে বিক্রি হচ্ছে। তার বাগান দেখে আশপাশের মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই এখন নিজের জায়গায় পেঁপে চাষ করার কথা ভাবছেন। আমাদের মতো এলাকায় কৃষকরা যদি বাড়ির আশপাশের খালি জায়গা কাজে লাগাতে পারেন, তাহলে বাড়তি আয় করা সম্ভব।
ঢাকা থেকে মিশ্রীপাড়ায় ঘুরতে আসা এক পর্যটক বলেন, কুয়াকাটায় ঘুরতে এসে রাস্তার পাশে এমন পেঁপের বাগান দেখে গাড়ি থামিয়েছি। বাজারের তুলনায় এখানে সরাসরি কৃষকের কাছ থেকে ফল কেনার অভিজ্ঞতাটা আলাদা। সাধারণত পর্যটন এলাকায় গিয়ে দোকান থেকেই ফল কিনি। কিন্তু এখানে গাছ থেকে পেড়ে দেওয়া টাটকা পেঁপে কেনার সুযোগ পাচ্ছি। পরিবারের জন্য কয়েকটি পেঁপে নিয়েছি। এ ধরনের স্থানীয় কৃষি উদ্যোগ পর্যটকদের জন্যও আকর্ষণীয় হতে পারে।
ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন রাজু বলেন, কুয়াকাটায় পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের আগ্রহের জায়গাতেও পরিবর্তন আসছে। তারা শুধু সমুদ্রসৈকত দেখতে চান না, স্থানীয় মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও কৃষির সঙ্গেও পরিচিত হতে চান। কামাল হোসেনের পেঁপে বাগানের মতো উদ্যোগ পর্যটন ও স্থানীয় কৃষিকে একসঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করছে। পর্যটকরা বাগান দেখছেন, কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনছেন। এতে কৃষক ন্যায্য দাম পাচ্ছেন এবং পর্যটকরাও স্থানীয়ভাবে উৎপাদিত তাজা পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা কৃষির জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ কারণে অনেক কৃষক নতুন ফসল চাষে ঝুঁকি নিতে চান না। তবে সঠিক জাত নির্বাচন, মাটি ও পানির ব্যবস্থাপনা, জৈব সার ব্যবহার এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে অনেক ফসলই প্রতিকূল পরিবেশে উৎপাদন করা সম্ভব। কামাল হোসেনের পেঁপে বাগানটি একটি ভালো উদ্যোগ। বাড়ির আঙিনা বা পতিত জায়গাকে কাজে লাগিয়ে তিনি যে আয় করছেন, তা অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণার। তবে পেঁপে চাষ সম্প্রসারণের ক্ষেত্রে কৃষকদের অবশ্যই স্থানীয় পরিবেশ, মাটির লবণাক্ততা, সেচের পানির গুণগত মান এবং রোগবালাই ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।
The post ইউটিউবের ভিডিও দেখে শুরু, পেঁপে চাষে কামালের সাফল্য first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post ইউটিউবের ভিডিও দেখে শুরু, পেঁপে চাষে কামালের সাফল্য appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>The post ৯৫ লাখ টাকা লেনদেন, হাতবদল হওয়া সিমকার্ড থেকে অনলাইন জুয়ার গোমর ফাঁস first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post ৯৫ লাখ টাকা লেনদেন, হাতবদল হওয়া সিমকার্ড থেকে অনলাইন জুয়ার গোমর ফাঁস appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন।
গ্রেফতাররা হলেন- পাথারঘাটার চরদোয়ানী এলাকার মো. হুমায়ুন কবির হিরো (৪৬), মো. ইরাজ আহমেদ (৩৮), মিঠুন বিশ্বাস (৩২), গোলাম রসুল রিফাত (৩৫), পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার মো. রেদওয়ান (২৭) ও বরগুনা সদর এলাকার মো. খাইরুল ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলার চরদোয়ানী এলাকার সোহেল স্টোর নামের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ব্যবহার করে খোলা একটি নগদ অ্যাকাউন্টের সন্ধান পায় পুলিশ। গত ১০ সেপ্টেম্বর ওই অ্যাকাউন্টে ৯৪ লাখ ৬৬ হাজার ১২৬ টাকা লেনদেন হয়। অ্যাকাউন্টের সঙ্গে ব্যবহৃত সিমকার্ডটি মিঠুন বিশ্বাসের নামে নিবন্ধিত ছিল। মিঠুন পেশায় চায়ের দোকানি। তবে দুই থেকে তিন বছর আগে ওই একই সিমকার্ড দিয়ে গোলাম রসূল রিফাত নামে আরেক ব্যক্তি ব্যবসা পরিচালনা করতেন। কিন্তু গত এক বছর আগে গোলাম রসূল কুয়েত চলে যাওয়ায় সিমটি গ্রেফতার ইরাজ আহমেদের কাছে বিক্রি করেন। তবে ওই সিমকার্ডটি কয়েক দফা হাতবদল হয়েছে। দুই থেকে তিন বছর আগে গোলাম রসুল রিফাত ওই সিম ব্যবহার করতেন। তিনি কুয়েত যাওয়ার পর প্রায় এক বছর আগে সিমটি ইরাজ আহমেদের কাছে বিক্রি করেন। পরে ইরাজ নিজের নামে নিবন্ধন না করে মিঠুন বিশ্বাসের নামে সিমটি নিবন্ধন করান।
এরপর ব্যবসা ভালো না হওয়ায় প্রায় আড়াই মাস আগে সিমটি নগদের এসআর রেদওয়ানের কাছে হস্তান্তর করা হয়। রেদওয়ান পরে লেনদেনের জন্য সেটি হুমায়ুন কবির হিরোর কাছে দেন। একপর্যায়ে প্রতি এক হাজার টাকা লেনদেনে চার টাকা কমিশনের বিনিময়ে সিমটি অনলাইন জুয়াড়ি মারুফ চৌধুরীর কাছে দেওয়া হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিমটির ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই নম্বর শনাক্ত করে পুলিশ। ওই আইএমইআই নম্বরে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে মোট ৯৪টি সিমকার্ড ব্যবহার করা হয়েছে। এর মধ্যে তিনটি সিম মারুফ চৌধুরীর নামে নিবন্ধিত বলে জানিয়েছে পুলিশ।
পরে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের সদস্যদের গ্রেফতারে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। তবে এ চক্রের কথিত সদস্য মারুফ চৌধুরীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় পাথরঘাটা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার ৬ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন কার্যক্রম চলমান রয়েছে।
The post ৯৫ লাখ টাকা লেনদেন, হাতবদল হওয়া সিমকার্ড থেকে অনলাইন জুয়ার গোমর ফাঁস first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post ৯৫ লাখ টাকা লেনদেন, হাতবদল হওয়া সিমকার্ড থেকে অনলাইন জুয়ার গোমর ফাঁস appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>The post পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় দ্বিগুণ রোগী first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় দ্বিগুণ রোগী appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>পটুয়াখালীতে হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৪ জন। একদিনের ব্যবধানে রোগী ভর্তির সংখ্যা দ্বিগুণ হওয়ায় বাড়ছে হাসপাতালগুলোর ওপর চাপ। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্টদের।
সিভিল সার্জন কার্যালয়ের বুধবারের (১৬ সেপ্টেম্বর) দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত পটুয়াখালী জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯০ জন। এর মধ্যে ১ হাজার ১৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন।
এর মধ্যে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ৩৮ জন, মির্জাগঞ্জে ১৬, দশমিনায় ৬, কলাপাড়ায় ২২, গলাচিপায় ১৬, বাউফলে ৩ এবং দুমকিতে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রবেশ পথ থেকে রাস্তার পাশে মেঝেতে রোগীরা সেবা নিচ্ছেন। বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যে হাতপাখা দিয়ে বাতাস করছেন। ডেঙ্গু রোগীরদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হয়নি। সাধারণ রোগী ও ডেঙ্গু রোগীদের একই জায়গায় রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ৪৪ রোগীর মধ্যে পটুয়াখালী সদর হাসপাতালে ২২ জন, মির্জাগঞ্জে ৬, দশমিনায় ২, কলাপাড়ায় ৪, গলাচিপায় ৯ এবং বাউফলে একজন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী ও স্বজনদের কেউ কেউ ওয়ার্ডের পরিবেশ ও সেবার বিভিন্ন সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন।
লাউকাঠি থেকে হাসপাতালে আসা রোগীর স্বজন নিলুফা ইয়াসমিন বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর পরিবারের সদস্যকে নিয়ে হাসপাতালে এসে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। রোগীর সংখ্যা বাড়ায় ওয়ার্ডে চাপও বেড়েছে। দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাওয়াই এখন তাদের প্রধান চাওয়া।
আমতলী থেকে আসা ডেঙ্গু রোগী মোনায়েম বলেন, ‘গত ৯ দিন ধরে অসুস্থ অবস্থায় আছি। শরীর খুবই দুর্বল, অনেক কষ্ট হচ্ছে। এর মধ্যে হাসপাতালের টয়লেটের অবস্থাও খুব খারাপ ও অপরিষ্কার। রোগীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা দরকার।’
পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘রোগীরা হাসপাতালে এলে তাদের যথাযথ চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে হঠাৎ রোগীর চাপ বেড়ে গেলে সীমিত লোকবল দিয়ে সেবা দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। গত ২৪ ঘণ্টায় যে হারে রোগী আসছেন, তা অব্যাহত থাকলে সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।’
এ অবস্থায় ব্যক্তি উদ্যোগেও সবাইকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া বলেন, ‘বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়তে পারে। এতে ডেঙ্গুর সংক্রমণও বাড়ার আশঙ্কা থাকে।’ তাই বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
The post পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় দ্বিগুণ রোগী first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় দ্বিগুণ রোগী appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>The post কোয়েলের ধারাবাহিকে অভিষেক first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post কোয়েলের ধারাবাহিকে অভিষেক appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>বিনোদন ডেস্ক // কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রায় আড়াই দশক কাটিয়ে দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অবশেষে টেলিভিশনের পর্দায় ধারাবাহিক নাটকে অভিষেক হতে যাচ্ছে রঞ্জিত মল্লিক কন্যার।
সংবাদ প্রতিদিন জানিয়েছে, ধারাবাহিক ও পরিচালকের নাম এখনো সামনে আসেনি।
তবে টেলিভিশনের পর্দায় বহুবার হাজির হয়েছেন কোয়েল। বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন। ‘কথা ও কাহিনী’ শিরোনামের একটি টক শোয়ের উপস্থাপনাও করেছেন। তবে ধারাবাহিক নাটকে এই প্রথম আসছেন কোয়েল।
অভিনেত্রী রাজনীতিও করেছেন। তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভা সদস্যও হয়েছিলেন। তবে সবশেষ বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর দল থেকে সরে এসেছেন অভিনেত্রী।
কোয়েল ‘বন্ধন’, ‘মানিক’, ‘১০০% লাভ’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘মন মানে না’র মতো বেশ কিছু বাণিজ্যিক সিনেমায় কাজ করেছেন।
বেশ কয়েক বছর ধরে গোয়েন্দা গল্পের সিরিজ সিনেমা ‘মিতিন মাসি’তে অভিনয় করছেন কোয়েল।
The post কোয়েলের ধারাবাহিকে অভিষেক first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post কোয়েলের ধারাবাহিকে অভিষেক appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>The post নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল ৩ টাকা, প্রজ্ঞাপন জারি first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল ৩ টাকা, প্রজ্ঞাপন জারি appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। তবে নতুন সিদ্ধান্তের ফলে এই স্তরে আরও ৩ টাকা বেড়ে ন্যূনতম দাম দাঁড়াল ৬৫ টাকা।
তবে অন্যান্য স্তরের মূল্য অপরিবর্তিত রয়েছে; যার মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেট ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তর ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল থাকছে।
The post নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল ৩ টাকা, প্রজ্ঞাপন জারি first appeared on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
The post নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল ৩ টাকা, প্রজ্ঞাপন জারি appeared first on বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor.
]]>