Advertise with Googlier.com Chattogram Daily http://chattogramdaily.com Daily Online News from Chittagong Tue, 27 Oct 2026 10:51:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 প্রাইম ব্যাংক ও ফার্মা সল্যুশন বাংলাদেশ-এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8/ http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8/#respond Tue, 27 Oct 2026 12:37:28 +0000 http://chattogramdaily.com/?p=35593

ঢাকা, অক্টোবর ২৬, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ফার্মা সল্যুশন বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিস প্রাইম ভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

এই চুক্তির আওতায় ফার্মা সল্যুশন বাংলাদেশ লিমিটেড-এর কর্মীরা মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা সহ পেরোল ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.’র এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং ফার্মা সল্যুশন বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা-জেনারেল অ্যাডমিন পল্লব চক্রবর্তী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.’র এসভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; সিনিয়র বিডিএম-পেরোল ব্যাংকিং মো. রবিউল আলম ইসকান্দার এবং ফার্মা সল্যুশন বাংলাদেশ লিমিটেড-এর ফাইন্যান্স ডিরেক্টর, আবু সাঈদ মো. আল মামুন; হেড অব এইচআর মো. জাহিদ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

]]>
http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8/feed/ 0 35593
সার আমদানিনির্ভরতা কমাতে বন্ধ ৩ কারখানা চালুর উদ্যোগ সরকারের http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/ http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/#respond Tue, 27 Oct 2026 11:54:05 +0000 http://chattogramdaily.com/?p=35584

 

অক্টোবর, ২০২৬ (বাসস): দেশে সার উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে বন্ধ থাকা রাষ্ট্রীয় তিনটি সার কারখানা আগামী নভেম্বরের মধ্যে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বিদ্যমান কারখানার আধুনিকায়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও নতুন কারখানা স্থাপনের মাধ্যমে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বার্ষিক সার উৎপাদন ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)।

সংস্থাটি আশা করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সার আমদানিতে ব্যয় কমবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ আরও সহজ হবে।

বিসিআইসি সূত্র জানায়, সংস্থাটির অধীন সাতটি সার কারখানার মধ্যে বর্তমানে চারটি চালু রয়েছে। গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ এবং প্রয়োজনীয় কাঁচামালের সংকটে বন্ধ রয়েছে চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিএল) ও ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (এএফসিসিএল)। এসব কারখানা পুনরায় চালু করতে প্রয়োজনীয় গ্যাস ও কাঁচামাল সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মেরামতকাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিআইসির চেয়ারম্যান মো. বাবুল মিঞা রাষ্ট্রীয় বার্তা সংস্থা-বাসসকে বলেন, আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন পুনরায় শুরু করতে নিরবচ্ছিন্ন ও নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে, টিএসপি ও ডিএপি কারখানার উৎপাদন চালু করতে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে হবে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় গ্যাস ও কাঁচামাল পাওয়া গেলে আগামী নভেম্বরের মধ্যে কারখানাগুলো চালুর বিষয়ে আমরা আশাবাদী।

আমদানিনির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

দেশের কৃষি উৎপাদন সচল রাখতে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের চাহিদার পুরোটা দেশীয় উৎপাদন থেকে পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ সার আমদানি করতে হচ্ছে সরকারকে। এ পরিস্থিতিতে বন্ধ কারখানাগুলো চালু করা এবং বিদ্যমান কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোকে গুরুত্ব দিচ্ছে বিসিআইসি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় সার কারখানাগুলোতে ১১ লাখ ৭৩২ দশমিক ৫০ মেট্রিক টন ইউরিয়া, ৬৮ হাজার ২৫৯ মেট্রিক টন টিএসপি এবং ৮২ হাজার ১৪২ মেট্রিক টন ডিএপি সার উৎপাদন হয়েছে।

একই অর্থবছরে দেশে ইউরিয়া সারের চাহিদা ছিল ২৬ লাখ মেট্রিক টন। সে হিসাবে রাষ্ট্রীয় কারখানাগুলোতে উৎপাদিত ইউরিয়া দিয়ে জাতীয় চাহিদার প্রায় ৪২ দশমিক ৩৪ শতাংশ পূরণ করা সম্ভব হয়েছে। অন্যদিকে, টিএসপি ও ডিএপি সারের ক্ষেত্রে দেশীয় উৎপাদনের অবদান ছিল যথাক্রমে প্রায় ৯ দশমিক ১০ ও ৫ দশমিক ৫৩ শতাংশ।

এ পরিসংখ্যান থেকে বিশেষ করে ফসফেটজাত সারের দেশীয় উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে। বন্ধ টিএসপি ও ডিএপি কারখানা চালু করা গেলে এ দুই ধরনের সারের স্থানীয় উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে উৎপাদন কতটা বাড়বে, তা নির্ভর করবে কারখানাগুলোর প্রকৃত উৎপাদন সক্ষমতা, কাঁচামালের প্রাপ্যতা এবং নিরবচ্ছিন্ন পরিচালনা নিশ্চিত করার ওপর।

বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা বলেন, দেশের সারের চাহিদার একটি বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ২০২৪-২৫ অর্থবছরে ১৬ দশমিক ৪৪ লাখ মেট্রিক টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৪ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়েছে। রাষ্ট্রীয় কারখানাগুলোর উৎপাদন বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং কৃষকের কাছে সময়মতো সার পৌঁছানো সহজ হবে।

তিনি বলেন, দেশের সব সার কারখানা চালু করে ইউরিয়া সার আমদানি বাবদ ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

নভেম্বরের মধ্যে তিন কারখানা চালুর লক্ষ্য

বিসিআইসি সূত্র জানায়, আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন পুনরায় শুরু করার প্রধান শর্ত হলো প্রয়োজনীয় পরিমাণে এবং নির্ধারিত চাপে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। এ বিষয়ে গ্যাস সরবরাহকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই গ্যাস সরবরাহের বিষয়ে আশ্বস্ত করেছে বলে সংস্থাটি জানিয়েছে।

অন্যদিকে, ফসফরিক অ্যাসিডের ঘাটতি এবং সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট বন্ধ থাকায় টিএসপি কমপ্লেক্সের উৎপাদন বন্ধ রয়েছে। প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ এবং প্ল্যান্টের মেরামতকাজ সম্পন্ন হলে কারখানাটি পুনরায় চালু করা সম্ভব হবে। ডিএপি কারখানার উৎপাদনও ফসফরিক অ্যাসিডের স্বল্পতার কারণে বন্ধ রয়েছে।

বিসিআইসি আগামী নভেম্বরের মধ্যে টিএসপি ও ডিএপি কারখানার উৎপাদন পুনরায় শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা জরুরি।

কারখানাগুলো চালু রাখার ক্ষেত্রে গ্যাস ও কাঁচামালের সরবরাহের পাশাপাশি যন্ত্রপাতির কার্যকারিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং উৎপাদনব্যবস্থার নির্ভরযোগ্যতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। শুধু কারখানা চালু করলেই হবে না, উৎপাদন অব্যাহত রাখার জন্য এসব ব্যবস্থাপনার কার্যকর সমন্বয় প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্যাস ও কাঁচামাল সরবরাহে সমন্বয়ের ওপর গুরুত্ব

ইউরিয়া সার উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস। পর্যাপ্ত গ্যাস এবং নির্ধারিত চাপ না থাকলে ইউরিয়া কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন। অন্যদিকে, টিএসপি ও ডিএপি সার উৎপাদনের জন্য ফসফরিক অ্যাসিডসহ প্রয়োজনীয় রাসায়নিক কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ প্রয়োজন।

এ কারণে সার কারখানাগুলোর উৎপাদন সচল রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এবং সংশ্লিষ্ট গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিআইসি।

সংস্থাটির চেয়ারম্যান বলেন, সার কারখানার উৎপাদন সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে গ্যাস ও প্রয়োজনীয় কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। কারখানাগুলোর উৎপাদন পুনরায় শুরু করতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, গ্যাস ও কাঁচামালের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কারখানাগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং উৎপাদনব্যবস্থার আধুনিকায়ন করা গেলে দেশীয় সার উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে। এতে আমদানির ওপর চাপ কমার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সারের মূল্য ও সরবরাহের ওঠানামার প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়তে পারে।

আধুনিকায়ন ও নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা

বিসিআইসির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শুধু বন্ধ কারখানা চালু করাই নয়, বিদ্যমান কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং নতুন কারখানা স্থাপনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সংস্থাটি আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বার্ষিক সার উৎপাদন ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত করতে চায়।

এ লক্ষ্য অর্জনে পুরোনো প্রযুক্তির আধুনিকায়ন, উৎপাদন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি এবং নতুন ইউরিয়া ও টিএসপি সার কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা চলছে।

বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা বলেন, শুধু বন্ধ কারখানা চালু করা নয়, দীর্ঘমেয়াদে দেশের সার উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে সার উৎপাদন ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান কারখানার আধুনিকায়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

তবে এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বিনিয়োগ, জ্বালানি সরবরাহ, কাঁচামালের প্রাপ্যতা এবং কারখানাগুলোর কার্যকর পরিচালনা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে। পাশাপাশি উৎপাদন ব্যয় ও আমদানিকৃত সারের ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখাও দীর্ঘমেয়াদে দেশীয় উৎপাদন সম্প্রসারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়।

কৃষি ও অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব

দেশীয় সার উৎপাদন বাড়ানো গেলে কৃষি খাতে উৎপাদন উপকরণের সরবরাহ আরও স্থিতিশীল করার সুযোগ তৈরি হবে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে সারের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া কিংবা আমদানি সরবরাহে বিঘ্ন ঘটলে স্থানীয় উৎপাদন দেশের কৃষি খাতকে কিছুটা সুরক্ষা দিতে পারে।

একই সঙ্গে সার আমদানিতে ব্যয় কমানো গেলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ হ্রাস পাবে। তবে এ সুফল কতটা অর্জিত হবে, তা নির্ভর করবে উৎপাদন বৃদ্ধির পরিমাণ, কারখানাগুলোর পরিচালন ব্যয় এবং আমদানির বিকল্প হিসেবে দেশীয় উৎপাদনের প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর।

বিসিআইসির পরিকল্পনা বাস্তবায়িত হলে সার উৎপাদনে রাষ্ট্রীয় কারখানাগুলোর ভূমিকা আরও বাড়তে পারে। এ জন্য বন্ধ কারখানাগুলো দ্রুত চালু করার পাশাপাশি দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন গ্যাস ও কাঁচামাল সরবরাহ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনব্যবস্থার দক্ষতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা।

সরকারের লক্ষ্য, দেশীয় উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানো এবং কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা। আগামী নভেম্বরের মধ্যে বন্ধ থাকা তিনটি কারখানা চালুর উদ্যোগ এবং আগামী তিন থেকে পাঁচ বছরে উৎপাদন ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা এ লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

]]>
http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/feed/ 0 35584
ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণ ফোনের যৌথউদ্যোগে আসছে কো-ব্র্যান্ডেড স্টিকার পেমেন্ট কার্ড http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%93-%e0%a6%97%e0%a7%8d/ http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%93-%e0%a6%97%e0%a7%8d/#respond Tue, 27 Oct 2026 10:51:28 +0000 http://chattogramdaily.com/?p=35610

কার্ডটিতেরয়েছেদ্রুত ও নিরাপদকন্ট্যাক্টলেসপেমেন্টেরসুবিধা, ক্যাশব্যাক, রিওয়ার্ড ও বিশেষঅফার

ঢাকা, বাংলাদেশ, ২৭ অক্টোবর ২০২৬:বাংলাদেশেরগ্রাহকদেরজন্যসহজ ও সুবিধাজনককন্ট্যাক্টলেসপেমেন্টেরসুযোগতৈরিকরতেযৌথভাবেএকটিকো-ব্র্যান্ডেডস্টিকারপেমেন্টকার্ডআনছেইউনাইটেডকমার্শিয়ালব্যাংকপিএলসি (ইউসিবি), মাস্টারকার্ডএবংগ্রামীণফোন। কার্ডটিরমাধ্যমেগ্রাহকেরাদ্রুত ও সহজেপেমেন্টকরারপাশাপাশিক্যাশব্যাক, রিওয়ার্ডএবংবিশেষলাইফস্টাইলসুবিধাওউপভোগকরতেপারবেন।

কার্ডটিরউন্মোচনঅনুষ্ঠানেপ্রধানঅতিথিহিসেবেউপস্থিতছিলেনবাংলাদেশেনিযুক্তযুক্তরাষ্ট্রেররাষ্ট্রদূতএইচ. ই. ব্রেন্টটি. ক্রিস্টেনসেন। অনুষ্ঠানেআরওউপস্থিতছিলেনইউসিবিরচেয়ারম্যানশরীফজহীর; ব্যাংকটিরপ্রধাননির্বাহীকর্মকর্তামোহাম্মদমামদুদুররশিদ; মাস্টারকার্ডেরইন্ডিয়া ও সাউথএশিয়ারডিভিশনপ্রেসিডেন্টগৌতমআগারওয়াল; শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালেমাস্টারকার্ডেরকান্ট্রিম্যানেজারসান্দুনহাপুগোদা; মাস্টারকার্ডবাংলাদেশেরকান্ট্রিম্যানেজারজাকিয়াসুলতানা; গ্রামীণফোনেরচিফপ্রোডাক্টঅফিসারসোলায়মানআলমসহতিনপ্রতিষ্ঠানেরঊর্ধ্বতনকর্মকর্তারা।

প্রিপেইডস্টিকারকার্ডটিস্মার্টফোনবাঅন্যকোনোউপযুক্তডিভাইসেলাগিয়েব্যবহারকরাযাবে। কন্ট্যাক্টলেসপেমেন্টসুবিধাসম্পন্নপয়েন্ট-অফ-সেল (পিওএস) টার্মিনালেকার্ডটিট্যাপকরেইপেমেন্টকরাযাবে। ফলেপ্রচলিতপেমেন্টকার্ডসঙ্গেবহনকরারপ্রয়োজনকমবেএবংদৈনন্দিনলেনদেনহবেআরওদ্রুত ও সহজ।

এইকার্ডটিইউসিবিরব্যাংকিংসেবা, মাস্টারকার্ডেরনিরাপদপেমেন্টপ্রযুক্তিএবংগ্রামীণফোনেরমাইজিপিডিজিটালইকোসিস্টেমেরসমন্বয়েতৈরি। এরমাধ্যমেকার্ডহোল্ডাররাসহজেপেমেন্টকরারপাশাপাশিবিভিন্নসুবিধাওউপভোগকরতেপারবেন।

কার্ডহোল্ডাররামাইজিপি থেকে এলিজিবলওটিটি ও বান্ডেলকেনাকাটা, মাইজিপিশপ-এরলেনদেনএবংলার্নিংকোর্সে ১০ শতাংশক্যাশব্যাকপাবেন। এছাড়াএলিজিবলজিপিএফআইসাবস্ক্রিপশনে ৩ শতাংশএবংনির্দিষ্টরোমিংপ্যাককেনাকাটায় ৫০ টাকাক্যাশব্যাকেরসুবিধারয়েছে। পাশাপাশি,জিপিস্টার ও মাস্টারকার্ডেরপার্টনারমার্চেন্টদেরকাছথেকেপাওয়াযাবেবিশেষঅফার। নির্দিষ্টলেনদেনেরমাধ্যমেঅতিরিক্তমাইজিপিপয়েন্টসওদ্রুতঅর্জনকরাযাবে। সবক্যাশব্যাকসুবিধারক্ষেত্রেপ্রযোজ্যশর্তাবলিকার্যকরহবে।

ইউসিবিরচেয়ারম্যানশরীফজহীরবলেন,“গ্রাহকদেরপরিবর্তিতচাহিদাঅনুযায়ীনতুন ও আধুনিকআর্থিকসেবাদেওয়ারপ্রতিশ্রুতিরইপ্রতিফলনএইউদ্যোগ। ব্যাংকিং, কানেক্টিভিটি ও বৈশ্বিকপেমেন্টপ্রযুক্তিরসমন্বয়েস্টিকারপেমেন্টকার্ডটিদৈনন্দিনডিজিটাললেনদেনকেআরওসহজ, সুবিধাজনক ও সাশ্রয়ীকরেতুলবে। একইসঙ্গেগ্রাহকেরাপাবেননানাধরনেরসুবিধা।”

মাস্টারকার্ডেরইন্ডিয়া ও সাউথএশিয়ারডিভিশনপ্রেসিডেন্টগৌতমআগারওয়ালবলেন,“পেমেন্টেরভবিষ্যৎ নির্ভরকরছেএমনধরনেরলেনদেনেরওপর, যাসহজ, নিরাপদএবংমানুষেরদৈনন্দিনজীবনেরসঙ্গেখুবস্বাভাবিকভাবেযুক্ত। এইউদ্যোগেরমাধ্যমেআমরাপেমেন্টেরউদ্ভাবনীএকটিধরননিয়েএসেছি। এটিগ্রাহকদেরজন্যআরওবিকল্পতৈরিকরবেএবংবাংলাদেশেকন্ট্যাক্টলেসপেমেন্টেরপ্রসারেভূমিকারাখবে।”

কার্ডটিরপ্রথমবছরেরফিমওকুফকরাহয়েছে। এছাড়াকোনোকার্ডহোল্ডার এরএকবছরে ১ লাখটাকাবাতারবেশিখরচকরলেতাঁরবার্ষিকফিমওকুফকরাহবে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন,“ডিজিটালজীবনযাপনেঅভ্যস্তহওয়ারসঙ্গেসঙ্গেগ্রাহকেরাএমনপেমেন্টসমাধানচাইছেন, যাসহজ, সুবিধাজনকও তাদেরদৈনন্দিনপ্রয়োজনেরসঙ্গেসামঞ্জস্যপূর্ণ। স্টিকারপেমেন্টকার্ডেরমাধ্যমেগ্রাহকেরামাইজিপিতেযেডিজিটালসেবা ও সুবিধাগুলোব্যবহারকরেন, সেগুলোরসঙ্গেপেমেন্টেরসুবিধাওযুক্তহচ্ছে। ডিজিটালউদ্ভাবনেরমাধ্যমেমানুষেরজীবনেআরওবেশিসুবিধা ও ইতিবাচকপরিবর্তনআনারযেঅঙ্গীকারআমাদেররয়েছেএইউদ্যোগতারইপ্রতিফলন।”

এইযৌথউদ্যোগেরমাধ্যমেইউসিবি, মাস্টারকার্ডও গ্রামীণফোনবাংলাদেশেকন্ট্যাক্টলেসপেমেন্টেরব্যবহারবাড়ানোএবংগ্রাহকদেরজন্যআরওনিরাপদ ও আকর্ষণীয়ডিজিটাললেনদেনেরসুযোগতৈরিরপ্রতিশ্রুতিপুনর্ব্যক্তকরেছে।

]]>
http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%93-%e0%a6%97%e0%a7%8d/feed/ 0 35610
স্মার্ট এআই ও উন্নত পারফরম্যান্স নিয়ে বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ১৮ এলটিই http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%b0/ http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%b0/#respond Tue, 27 Oct 2026 10:49:43 +0000 http://chattogramdaily.com/?p=35608

[ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬] দেশের বাজারে নিজেদের জনপ্রিয় গ্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ১৮ এলটিই এনেছে স্যামসাং বাংলাদেশ। উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যবহার উপযোগিতা ও আধুনিক সব এআই ফিচার সম্বলিত ফোনটি পাওয়া যাচ্ছে সকল স্যামসাং অনুমোদিত স্টোরে।

গ্যালাক্সি এ১৮ এলটিইতে রয়েছে মসৃণ ও সমতল নকশার বডি, যার ফলে ফোনটি হাতে ধরে ব্যবহার করা যাবে স্বাচ্ছন্দ্যের সাথে। এতে আছে ৬ দশমিক ৭ ইঞ্চির এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করার সময় উজ্জ্বল রং ও মসৃণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।

ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি তোলা ও ভিডিও কলের জন্য সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

দৈনন্দিন কাজ সহজ করতে গ্যালাক্সি এ১৮ এলটিইতে রয়েছে একাধিক এআই এজেন্ট ব্যবহারের সুবিধা। এতে আরও আছে সার্কেল টু সার্চ ৩.০-এর উন্নত সংস্করণ। অনলাইনে কোনো ছবি, গান বা লেখা চোখে পড়লে সেটি স্ক্রিনে সার্কেল বা বৃত্ত এঁকে চিহ্নিত করেই খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য আলাদা স্ক্রিনে যেতে হবে না।

ফোনটির নকশার পাশাপাশি স্থায়িত্বের দিকেও গুরুত্ব দিয়েছে স্যামসাং। গ্যালাক্সি এ১৮ এলটিইতে রয়েছে আইপি৬৪ রেটিং, যা ফোনটিকে পানি ও ধুলা থেকে সুরক্ষা দেয়। দৈনন্দিন ব্যবহারে পানির ছিটা ও ধুলার পাশাপাশি অনিচ্ছাকৃত ছোটখাটো ধাক্কা থেকে ফোনটি সুরক্ষিত রাখতে এ ব্যবস্থা সহায়ক।

সফটওয়্যারের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি সুবিধা দিচ্ছে ফোনটি। গ্যালাক্সি এ১৮ এলটিইতে ছয়টি বড় অপারেটিং সিস্টেম (ওএস) আপগ্রেড এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপগ্রেড দেবে স্যামসাং। এ ছাড়া ব্যবহারকারীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এতে রয়েছে স্যামসাং নক্স ভল্ট। এটি একটি স্বতন্ত্র হার্ডওয়্যারভিত্তিক নিরাপত্তাব্যবস্থা, যা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় কাজ করে।

লাইট ব্লু, ব্ল্যাক ও সিলভার—এ তিন রঙে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ১৮ এলটিই। দেশের সকল অনুমোদিত স্যামসাং স্টোরে পাওয়া যাবে এটি।

]]>
http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%b0/feed/ 0 35608
রেকর্ড ব্যালন ডি’অর জিতে বোনমাতির পাশে পুতেয়াস http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%85%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/ http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%85%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/#respond Tue, 27 Oct 2026 07:10:12 +0000 http://chattogramdaily.com/?p=35599

 

অক্টোবর, ২০২৬ (বাসস): নিজের নতুন শহর লন্ডনে সোমবার তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন আলেক্সিয়া পুতেয়াস। চোটের কারণে ক্যারিয়ারের সেরা সময়ে ছিটকে পড়ার পর নারী ফুটবলের শীর্ষে তাঁর অসাধারণ প্রত্যাবর্তনকে মুকুট পরাল এই পুরস্কার।

বার্সেলোনার অপ্রতিরোধ্য দলের সৃজনশীল প্রাণভোমরা হিসেবে ২০২১ ও ২০২২ সালে বিশ্বের সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছিলেন পুতেয়াস।

কিন্তু ২০২২ সালের ইউরো জয়ের লক্ষ্যে স্পেনের প্রস্তুতির সময়ই লিগামেন্টে গুরুতর চোট পান তিনি। এতে বিশ্বতারকা হয়ে ওঠার পথে তাঁর অগ্রযাত্রা থমকে যায়।

চোট কাটিয়ে পরের বছর স্পেনের বিশ্বকাপ জয়ে সীমিত ভূমিকা রাখেন পুতেয়াস। ক্লাব ও জাতীয় দল- উভয় পর্যায়েই সতীর্থ আইতানা বোনমাতির আড়ালে পড়ে যান তিনি। নিজের সেরা ছন্দ ফিরে পেতে তাঁর প্রায় দুই বছর সময় লাগে।

গত মাসে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতেয়াস বলেন, “চোটে পড়ার পর থেকে আমি প্রতিটি মুহূর্ত এমনভাবে উপভোগ করার চেষ্টা করছি, যেন সেটিই আমার শেষ মুহূর্ত। কারণ, আপনি জানেন না, এমন ঘটনা আবার ঘটবে কি না।”

২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা তিনবার ব্যালন ডি’অর জিতে বিশ্বের সেরা খেলোয়াড়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বোনমাতি। তবে পায়ের হাড় ভেঙে যাওয়ায় তিনিও মাঠের বাইরে চলে যান।

এরপর পুতেয়াসের ওপর আবারও প্রত্যাশার চাপ বাড়ে। সেই চ্যালেঞ্জ উতরে গত মৌসুমে বার্সেলোনাকে দুর্দান্তভাবে চ্যাম্পিয়নন্স লিগের শিরোপা পুনরুদ্ধারে সহায়তা করেন তিনি।

পুতেয়াস বলেন, “আমি কখনোই মনে করিনি যে ব্যালন ডি’অরের ট্রফিটি ‘আমারই’। আগে একবার এই অভিজ্ঞতা হয়েছে বলে এবার আমি এটি আরও বেশি উপভোগ করতে পারছি।”

কাতালোনিয়ায় সম্ভাব্য সবকিছু অর্জনের পর নতুন অভিযানে নামেন পুতেয়াস। যোগ দেন লন্ডন সিটিতে।

মার্কিন ব্যবসায়ী মিশেল ক্যাংয়ের মালিকানাধীন লন্ডন সিটি লায়নেসেস ইংল্যান্ডের শীর্ষ নারী ফুটবল লিগে একমাত্র সম্পূর্ণ স্বাধীন ক্লাব হিসেবে প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।

৩২ বছর বয়সী পুতেয়াস বলেন, “এটি আমার জীবনে সম্পূর্ণ পরিবর্তন। সংস্কৃতি, ভাষা, নতুন দেশ ও নতুন শহরে বসবাস- সবকিছুই প্রতিদিন শেখার একটি ধারাবাহিক প্রক্রিয়া।

“আমি জানতাম, বার্সেলোনায় আমার সময় শেষ করতে হলে পরবর্তী অধ্যায়ে আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তি করার খুব একটা অর্থ থাকবে না। মূলত, সেটি অসম্ভবও।

“আমার এমন কিছু দরকার ছিল, যা সম্পূর্ণ আলাদা। এটি প্রায় নতুন একটি ক্লাব, যেখানে সবকিছুই এখনো গড়ে তোলা বাকি। তাই আমি আমার জয়ের সংস্কৃতি ও মানসিকতা এখানে নিয়ে আসার চেষ্টা করছি।”

ইংলিশ নারী সুপার লিগে ইতোমধ্যেই পুতেয়াসের প্রভাব দেখা যাচ্ছে। পয়েন্ট তালিকায় লন্ডন সিটি রয়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটির ঠিক পেছনে, ঐতিহ্যবাহী শক্তি আর্সেনালের ওপরে।

আগামী বছর বিশ্বকাপের শিরোপা ধরে রাখার ক্ষেত্রে স্পেনের সম্ভাবনাও বাড়তে পারে এই দলবদলে। চলতি মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় না খেলার কারনে স্পেনের এই তারকার ওপর ম্যাচের চাপ তুলনামূলক কম থাকবে।

পুতেয়াস বলেন, “সিদ্ধান্ত নেওয়ার সময় বিষয়টি আমার বিবেচনায় ছিল। সামনে এখনো অনেক পথ বাকি। আপাতত প্রতিদিনের কাজেই আমার মনোযোগ। তবে আমি বিশ্বাস করি, এ ধরনের পরিবেশই আমাকে নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত করবে।”

আপাতত তৃতীয় ব্যালন ডি’অর জয়ের আনন্দ উপভোগ করার পাশাপাশি লন্ডনে নতুন জীবন গড়ে তোলার পালা পুতেয়াসের।

]]>
http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%85%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/feed/ 0 35599
কোচদের সেরা দে লা ফুয়েন্তে http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d/ http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d/#respond Tue, 27 Oct 2026 07:09:55 +0000 http://chattogramdaily.com/?p=35603

 

অক্টোবর, ২০২৬ (বাসস): স্পেনের বিশ্বকাপ শিরোপা জেতার কারিগর লুইস দে লা ফুয়েন্তে বর্ষসেরা কোচের ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন।

লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর দে লা ফুয়েন্তে বলেন, “দলগত কাজ আমাদের অপ্রতিরোধ্য করে তোলে। এটি অনেক বড় সম্মান।”

তিনি আরও বলেন, “এর রহস্য হলো এমন উদার মানসিকতার খেলোয়াড়দের সঙ্গে কাজ করা, যারা ব্যক্তিগত স্বার্থের আগে দলকে প্রাধান্য দেয়। আমাদের দলে অসাধারণ প্রতিভার সমাহার রয়েছে, যা বিশ্বের সেরা। কোচ হিসেবে এত প্রতিভাবান খেলোয়াড় নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। তাই এই সাফল্য তাদেরই।”

বর্তমান সময়ে সাবেক তারকা খেলোয়াড়দের কোচ হিসেবে আবির্ভাবের স্রোতের মধ্যে ৬৫ বছর বয়সী দে লা ফুয়েন্তে ব্যতিক্রম। স্পেনের জাতীয় দলের কোচিং কাঠামোর বিভিন্ন ধাপ পেরিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

খেলোয়াড় হিসেবে তাঁর ক্যারিয়ার ছিল মোটামুটি। ক্লাব কোচিংয়েও খুব একটা উল্লেখযোগ্য সাফল্য পাননি। ২০১৩ সালে একদিন ক্রীড়া পাতায় চোখ বোলানোর সময় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের যুব দলের কোচ নিয়োগের বিজ্ঞাপন দেখতে পান তিনি।

আবেদন করে স্পেন অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পান দে লা ফুয়েন্তে। তারপর আর পিছনে ফিওে তাকাতে হয়নি। ১৩ বছর পর সেই দলের কয়েকজন খেলোয়াড়ই তাঁর অধীনে নেশন্স লিগ, ইউরো ২০২৪ এবং সবশেষ বিশ্বকাপ জয়ের অভিযানে অংশ নিয়েছেন।

চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের শুরু থেকেই দে লা ফুয়েন্তে দাবি করেছিলেন, টুর্নামেন্টে তাঁর দলই সবচেয়ে শক্তিশালী। এমনকি বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করলেও নিজের দলের ওপর আস্থা হারাননি তিনি।

প্রতিটি ম্যাচের সঙ্গে স্পেনের আত্মবিশ্বাস ও ছন্দ বেড়েছে। সেমিফাইনালে অন্যতম ফেবারিট ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে দলটি।

নিউ জার্সিতে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে টানটান উত্তেজনার ফাইনালে প্রতিপক্ষের শারীরিক শক্তিনির্ভর কৌশলের মুখেও ঠান্ডা মাথায় খেলেছে দে লা ফুয়েন্তের দল। শেষ পর্যন্ত ফেররান তোরেসের জয়সূচক গোলে ১-০ ব্যবধানে জিতে বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে স্পেন।

দে লা ফুয়েন্তে বলেন, “বহু বছর ধরে অত্যন্ত ভালোভাবে কাজ করার স্বীকৃতি এটি। আমার বিশ্বাস, কোচিং ও খেলার ধরন, উভয় ক্ষেত্রেই স্প্যানিশ ফুটবল উন্নত মানের তরুণ খেলোয়াড় তৈরির একটি দৃষ্টান্ত। আর এই প্রক্রিয়াই শেষ পর্যন্ত ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করে।”

নারী ফুটবলের বর্ষসেরা কোচের পুরস্কারও পেয়েছেন একজন স্প্যানিশ। বার্সেলোনার কোচ পেরে রোমিউ এই পুরস্কার জিতেছেন। তাঁর অধীনে গত মৌসুমে স্প্যানিশ লিগ, স্প্যানিশ কাপ, সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগ- চারটি শিরোপাই জিতেছে বার্সেলোনা।

]]>
http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d/feed/ 0 35603
সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া চালু রাখার নির্দেশ স্থানীয় সরকার বিভাগের http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/ http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/#respond Tue, 27 Oct 2026 07:07:13 +0000 http://chattogramdaily.com/?p=35598

অক্টোবর, ২০২৬ (বাসস): পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের নির্দেশনা বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ।

এখন থেকে প্রচলিত নিয়মে এসব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি স্মারকে বলা হয়, গত ১৫ অক্টোবর জারি করা স্মারকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে প্রচলিত যথাযথ নিয়ম অনুসরণ করে সকল কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা সিটি করপোরেশন, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার জন্য স্মারকে নির্দেশ দেওয়া হয়।

]]>
http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0 35598
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে আয়ের সুযোগ দিচ্ছে সরকার http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a6%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%a5%e0%a7%87/ http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a6%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%a5%e0%a7%87/#respond Tue, 27 Oct 2026 06:57:00 +0000 http://chattogramdaily.com/?p=35588

অক্টোবর, ২০২৬ (বাসস): বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আয়ের সুযোগ দিচ্ছে সরকার। এ জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করলে প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাওয়া যাবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির আওতায় গ্রাহকেরা ছাদে সৌর প্যানেল স্থাপন করে নিজেরাই বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করতে পারবেন। নেট মিটারিং ব্যবস্থায় অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে নির্ধারিত হারে এ অর্থ পাওয়ারও সুযোগ রয়েছে।

গত ১ সেপ্টেম্বর বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু করলে পরবর্তী তিন বছর প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাওয়া যাবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ২০৩০ সাল পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।

উৎপাদিত অতিরিক্ত বিদ্যুতের বিপরীতে প্রাপ্য অর্থ প্রতি তিন মাস পরপর গ্রাহকের ব্যাংক হিসাবে জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। কোনো অবস্থাতেই নগদ অর্থ পরিশোধ করবে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের আগে গ্রাহকেরা বিদ্যুৎ বিভাগের রুফটপ সোলার ক্যালকুলেটর ব্যবহার করে সম্ভাব্য উৎপাদন ও খরচ-লাভের হিসাব জানতে পারবেন। ছাদের মোট আয়তন ও ব্যবহারযোগ্য জায়গার তথ্য দিলে ক্যালকুলেটর সম্ভাব্য সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষমতা এবং বিদ্যুৎ উৎপাদনের হিসাব দেবে। এর মাধ্যমে ভবনের বিদ্যুৎ চাহিদার কতটা সৌরবিদ্যুৎ দিয়ে পূরণ করা সম্ভব, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

বিদ্যুৎ বিভাগের ক্যালকুলেটরের উদাহরণ অনুযায়ী, ২ হাজার বর্গফুটের একটি আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে মাসে গড়ে ১ হাজার ৮৩৩ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ হিসাবে বছরে মোট উৎপাদন হতে পারে প্রায় ২১ হাজার ৯৯৬ ইউনিট।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে গ্রাহকেরা তালিকাভুক্ত সৌরবিদ্যুৎ কোম্পানির সহায়তা নিতে পারবেন। এসব প্রতিষ্ঠান ছাদের উপযোগিতা যাচাই, সৌর প্যানেল ও ব্যাটারি স্থাপন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণে সহায়তা করবে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে ব্যাটারি ব্যবহার করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও প্রয়োজনের সময় সংরক্ষিত বিদ্যুৎ ব্যাকআপ হিসেবে ব্যবহার করা যাবে। তবে এ সুবিধার জন্য সৌর প্যানেলের পাশাপাশি ব্যাটারি ও সংশ্লিষ্ট সরঞ্জাম স্থাপনের প্রয়োজন হবে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটারসহ সংশ্লিষ্ট সব যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।

নেট মিটারিং ব্যবস্থায় উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রথমে গ্রাহকের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহৃত হয়। অতিরিক্ত বিদ্যুৎ দ্বিমুখী মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। গ্রিড থেকে নেওয়া বিদ্যুৎ ও গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের হিসাব সমন্বয় করা হয়। উৎপাদন ব্যবহারের চেয়ে বেশি হলে অতিরিক্ত বিদ্যুতের বিপরীতে নির্ধারিত নিয়মে গ্রাহক অর্থ পাবে।

এ সংক্রান্ত নীতিগত ও কারিগরি সহায়তা দিতে বিদ্যুৎ বিভাগ ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার স্থাপন করেছে। এছাড়া বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকেও গ্রাহকেরা প্রয়োজনীয় সহায়তা পাবেন।

সৌরবিদ্যুৎ ব্যবস্থার দ্রুত সম্প্রসারণে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট সক্ষমতার প্রকল্প স্থাপনের সুযোগ রেখে গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ- ২০২৬’ জারি করেছে সরকার।

এ অধ্যাদেশের আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি এবং বাসাবাড়ির ছাদ, আঙিনা, পরিত্যক্ত জমি, জলাশয় ও চা বাগানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। এছাড়া ভবন, পার্কিং লট, গ্যারেজ, বাণিজ্যিক ও শিল্প স্থাপনার ছাদে সৌর প্যানেল স্থাপন এবং ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষি-সৌরবিদ্যুৎ প্রযুক্তি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, বেসরকারি বিনিয়োগকারীরা ওপেক্স (অপারেটিং এক্সপেন্ডিচার) মডেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে ব্যবসা করতে পারবেন। এ মডেলে বিনিয়োগকারী নিজ খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনা করবেন এবং চুক্তি অনুযায়ী গ্রাহক বিদ্যুৎ ব্যবহারের জন্য মূল্য পরিশোধ করবেন। অন্যদিকে, নিজস্ব তহবিল থাকা প্রতিষ্ঠানগুলো ক্যাপেক্স (ক্যাপিটাল এক্সপেন্ডিচার) মডেলে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে।

সময় সাশ্রয়ে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সেবা কেনার ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) পদ্ধতি বাধ্যতামূলক রাখা হয়নি।

সৌরবিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় অধ্যাদেশে বিভিন্ন অপরাধের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। বিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি, চোরাই পণ্য কেনাবেচা কিংবা হেফাজতে রাখার অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।

সৌর প্যানেল বা যন্ত্রাংশ ভাঙচুর কিংবা ক্ষতিসাধনের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া উপযুক্ত কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া অবৈধ সংযোগ স্থাপন এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের বাধা দেওয়ার অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া যাবে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ জনপ্রিয় করতে হবে। এ উদ্যোগ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা, প্রয়োজনে প্রণোদনার মেয়াদ বৃদ্ধি এবং মেয়াদ শেষের পর সরকার সেই বিদ্যুৎ কিভাবে কিনবে তা ঘোষণা করা উচিত। একই সঙ্গে নেট মিটারিং সংযোগের জটিলতা দূর করতে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে এক মাসের মধ্যে নেট মিটারিং নিশ্চিত করতে হবে।

কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্কের (ক্লিন) প্রধান নির্বাহী ও জ্বালানি বিশেষজ্ঞ হাসান মেহেদী বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে আয় করার সুযোগ দেওয়া সরকারের একটি ভালো উদ্যোগ। তবে এ উদ্যোগের সুফল পেতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।

তিনি বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে তিন বছরের প্রণোদনার মেয়াদ আরও বাড়ানো উচিত। পাশাপাশি নেট মিটারিং সংযোগ পেতে যে জটিলতা রয়েছে, তা দূর করতে হবে।

হাসান মেহেদী বলেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশ দিয়ে এক মাসের মধ্যে নেট মিটারিং নিশ্চিত করা গেলে এ উদ্যোগ কার্যকর হবে। অন্যথায় সরকারের এ কর্মসূচি প্রত্যাশিত ফল নাও দিতে পারে।

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, বর্তমান বিদ্যুৎ চাহিদা মেটাতে জীবাশ্ম জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। এ কারণে সরকার বাসাবাড়ি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে গুরুত্ব দিচ্ছে। সরকারি সব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

সৌরবিদ্যুৎ ব্যবহারে প্রণোদনা দেওয়ার পাশাপাশি সৌর সরঞ্জাম আমদানিতে শুল্ক ১৭ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর বাসভবনের ছাদে উৎপাদিত সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছেন।

গত ৩ অক্টোবর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান  তিন দিনে সৌরবিদ্যুৎ থেকে ১ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করেছেন।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে আয় করার সুযোগ থাকায় এ কর্মসূচিতে সাধারণ গ্রাহকদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে সরকার।

]]>
http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a6%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%a5%e0%a7%87/feed/ 0 35588
বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0/ http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0/#respond Tue, 27 Oct 2026 06:55:26 +0000 http://chattogramdaily.com/?p=35581

 

অক্টোবর, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আজ স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’তে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় এ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।

এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও শিল্পায়নের লক্ষ্য অর্জনে জাপান সরকার ও দেশটির বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশকে একটি অর্থনৈতিক, প্রযুক্তি ও উৎপাদনশিল্পের কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে পরিণত হতে পারে এবং ২০৩৪ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ স্থান রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ  স্বাধীন হওয়ার পর জাপান প্রথমদিকের স্বীকৃতিদানকারী দেশগুলোর একটি এবং স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রেখে আসছে। দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে।’

প্রধানমন্ত্রী তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুইবার জাপান সফর এবং তাঁর মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে অবদানের কথা স্মরণ করেন। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য।’

এ ক্ষেত্রে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এশিয়ায় জ্বালানি নিরাপত্তা জোরদারে ‘পার্টনারশিপ ফর পাওয়ার এশিয়া’ উদ্যোগের আওতায় সাম্প্রতিক ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের জরুরি সহায়তা ঋণের কথা উল্লেখ করে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো, দক্ষ বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

গবেষণা প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগের মাধ্যমে জাপানের কোম্পানি, বিশ্ববিদ্যালয় ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের তরুণ মেধা, উদ্যোক্তা ও প্রযুক্তি খাতের দক্ষ জনশক্তির সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।প্রস্তাবিত টেক পার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস এবং ইলেকট্রনিকস উৎপাদনের মতো খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি মহাকাশবিজ্ঞান, স্যাটেলাইট প্রকৌশল ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে জাপানের অগ্রসর সক্ষমতার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণেও তিনি আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আধুনিক ও সমন্বিত যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এ লক্ষ্যে দেশের ছয়টি প্রধান বিভাগীয় শহরকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক এবং দেশব্যাপী উড়াল সড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।এ ধরনের বৃহৎ অবকাঠামো প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন, কারিগরি সহায়তা, বিনিয়োগ ও অর্থায়নে জাপানের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

জাপানের অবকাঠামো উন্নয়ন ও আধুনিক পরিবহনব্যবস্থায় দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে বৈঠকে জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন (৬.৩ বিলিয়ন মার্কিন ডলার) বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা হয় এই পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত বাংলাদেশে জাপানি টিম পাঠানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়৷

বাংলাদেশে জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নতুন বিনিয়োগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে তাঁর সরকার নিয়ন্ত্রণব্যবস্থা, করনীতি, শুল্ক ছাড়করণ এবং অর্থ স্থানান্তর প্রক্রিয়ায় স্বচ্ছতা, পূর্বানুমানযোগ্যতা ও দক্ষতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দ্রুত কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এ চুক্তির সুফল দুই দেশের জনগণের কাছে পৌঁছে দিতে উভয় পক্ষকে একযোগে কাজ করতে হবে।’

জাতিসংঘ, ইন্দো-প্যাসিফিক ও রোহিঙ্গা সংকট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনায় বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক শান্তি ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার বিষয়ে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচনে জাপানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তাঁর সভাপতিত্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন দৃষ্টিভঙ্গির কথা পুনর্ব্যক্ত করে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্যের অবাধ প্রবাহ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

এ সময় মিয়ানমারের ক্রমাবনতিশীল পরিস্থিতি এবং এর ফলে সৃষ্ট রোহিঙ্গা বাস্তুচ্যুতি সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সব ধরনের সহিংসতা বন্ধ, নির্বিঘ্ন মানবিক সহায়তা নিশ্চিত এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সংলাপের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের মানবিক প্রচেষ্টায় জাপানের সহযোগিতার প্রশংসা করেন তারেক রহমান।

এ সময় রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সব পক্ষের সঙ্গে জাপানের সক্রিয় সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত। রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।’

যৌথ কমিশন গঠনের প্রস্তাব, সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যাক্ত করে বৈঠকের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ-জাপান সম্পর্কের ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এ শীর্ষ বৈঠক দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে। এ অধ্যায় আরও গভীর আস্থা, বিস্তৃত অর্থনৈতিক সহযোগিতা, শক্তিশালী বিনিয়োগ সম্পর্ক এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে গড়ে উঠবে।’

দুই দেশের অগ্রাধিকারভিত্তিক খাতগুলো চিহ্নিত ও সেগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং সহযোগিতার সুযোগগুলোকে কার্যকর উদ্যোগে রূপ দিতে মন্ত্রী পর্যায়ের একটি যৌথ কমিশন প্রতিষ্ঠার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ছবি: পিএমও
ছবি: পিএমও

বৈঠকে গঠনমূলক আলোচনার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা আরও সুদৃঢ় হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ সময়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত হবে।

]]>
http://chattogramdaily.com/2026/10/27/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0/feed/ 0 35581
পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন http://chattogramdaily.com/2026/10/26/%e0%a6%aa%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f/ http://chattogramdaily.com/2026/10/26/%e0%a6%aa%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f/#respond Mon, 26 Oct 2026 06:54:41 +0000 http://chattogramdaily.com/?p=35572

অক্টোবর ২০২৬ (বাসস): আগামী পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হচ্ছে। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন দ্বীপটিতে যেতে পারবেন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক। পর্যটকদের প্রত্যেককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।

পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত নিয়ে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রোববার মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর সেন্ট মার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজের চলাচল অব্যাহত থাকবে।

পরিবেশ সংরক্ষণ ফি আদায়ের বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের ২২ অক্টোবর পরিবেশ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।

প্রজ্ঞাপনে পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে নভেম্বর মাসে সেন্ট মার্টিনে রাত যাপন করা যাবে কিনা প্রজ্ঞাপনে এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয়নি।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জমির উদ্দিন সমকালকে বলেন, ‘নভেম্বর মাসে রাত যাপন করা যাবে কিনা এ ব্যাপারে আমারও জানা নেই।’

অন্তর্বর্তী সরকারের আমলে পরিবেশ সংরক্ষণের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ সীমিত করা হয়। গত বছরের ১ নভেম্বর থেকে দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলেও জাহাজ চলাচল বন্ধ থাকায় ওই মাসে পর্যটকেরা সেখানে যেতে পারেননি। নভেম্বরে দ্বীপে রাত্রিযাপনেরও সুযোগ ছিল না। ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস রাত্রিযাপনের সুযোগ রাখা হয়েছিল। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত্রিযাপনের সুযোগ পেয়েছিলেন।

]]>
http://chattogramdaily.com/2026/10/26/%e0%a6%aa%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f/feed/ 0 35572